ওসি জানান, চন্ডীপুর এলাকায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক মাদক ব্যবসায়ীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সোমবার সকালে ওই মাদক ব্যবসায়ী মারা যায়।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন ও ৩১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।