আটককৃতরা হলেন, পুটখালী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের গোলাম রসুলের ছেলে মঈদুল ইসলাম (২৫) ও একই ইউনিয়নের পুটখালী গ্রামের উত্তর পাড়া এলাকার রেজাউল ইসলামের ছেলে জমির হোসেন (২৩)।
পুটখালী বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার মুন্সি লাবলুর রহমান জানাযন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিপুল পরিমাণ মাদকের একটি চালান ভারত থেকে পাচার করে পুটখালী সীমান্ত দিয়ে যশোরের দিকে নেওয়া হচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা মসজিদ বাড়ি পোস্ট এলাকায় অভিযান চালিয়ে ১৪৭ বোতল ফেনসিডিলসহ মঈদুল ও জমির নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।