নিহত এনামুল হক এনা সদর উপজেলার শ্যামপুর গ্রামের মৃত তোয়াজ আলীর ছেলে।
ওসি ওবাইদুর রহমান জানান, সোমবার রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে সদর উপজেলার নিশ্চিন্তপুর বটতলা মোড়ে একদল মাদক ব্যবসায়ী অবস্থান নিয়েছে। ডিবির একটি দল ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। ডিবি পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। দুপক্ষের মধ্যে ১০ মিনিট ধরে গোলাগুলি চলে। পরে মাদক ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে গেলে ঘটনাস্থলে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী এনামুল হক এনাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের ইমারজেন্সিতে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তিনি আরও জানান, নিহত এনার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত এনার বিরুদ্ধে মেহেরপুর সদর থানাসহ তিন থানায় হত্যা,মাদক সহ ৮টি মামলা রয়েছে।