বাংলাদেশ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকাল সোয়া ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে ঘনকুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশা কমে গেলে রাত পৌনে ৩টায় শুরু হয় ফেরি চলাচল। কিন্তু ভোর ৬টা নাগাদ আবারও ঘন কুয়াশায় নদীপথ ঢেকে যায়। বাধ্য হয়েই বন্ধ রাখা হয় ফেরি চলাচল। এসময় মাঝ পদ্মায় কুয়াশায় জালে আটকে পরে ৫টি ফেরি। এছাড়া পাটুরিয়া ঘাটে কুয়াশার কারণে নোঙর করে ৮টি যানবাহন বোঝাই ফেরি। আর দৌলতদিয়া ঘাটে নোঙর করতে বাধ্য হয় আরও চারটি ফেরি। পরে বুধবার সকাল সোয়া ৮টার দিকে কুয়াশা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ফেরি চলাচল শুরু হয়।
পাটুরিয়া ফেরিঘাট বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন ফেরি মাস্টারদের উদ্ধৃতি দিয়ে জানান, ‘ঘন কুশায়ায় তীব্রতা এতাটাই বেশি ছিল যে খুব কাছের কোনও জিনিসও দেখা যাচ্ছিল না। পরে বাধ্য হয়ে নৌদুর্ঘটনা এড়াতে দুই দফায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে সকাল সোয়া ৮টায় কুয়াশা কমে গেলে আবার ফেরি চলাচল শুরু করা হয়।’