নগরীর শাহমুখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মাসুদ পারভেজ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই হত্যার ঘটনা ছিনতাইয়ের কারণে হতে পারে। তাই এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, 'নিহত মুন্নার শরীরে আটটি আঘাতের চিহ্ন রয়েছে। তাকে খুন করার পর অটোরিকশা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। ঘটনার পর পর মুন্না তার স্ত্রী সালমাকে ফোন করে। তার পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়।'