আটক নেতাকর্মীরা হলেন— সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ীর জাহাঙ্গীর আলম, খিদির বটতলার রফিকুল ইসলাম মাহাম, সদর পৌরসভার দিয়ারধানগড়ার আহম্মেদ আলী, পাইকপাড়ার মোখলেছুর রহমান, মাহমুদপুরের ওমর ফারুক ও চর মিরপুরের জুয়েল রানা, উল্লাপাড়ার খালিয়াপাড়ার আব্দুর রাউব, কাওয়াকের আরিফুল ইসলাম, রাজমান দহিখোলার হোসেন আলী ও তাড়াশ দক্ষিণপাড়া উপজেলা যুবদল সভাপতি রাজীব আহম্মেদ মাসুম এবং যুবদলের ওয়ার্ড সেক্রেটারি আনোয়ার হোসেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, বুধবার রাতে তার থানা এলাকায় অভিযানে বিএনপি ও যুবদলের ছয় নেতাকে আটক করা হয়েছে। তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পার জন্য ১২টি পেট্রোলবোমা ও চারটি ককটেলসহ যুবদল নেতা মাসুম ও আনোয়ারকে আটক হয়েছে। উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কওশিক আহম্মেদ জানান, নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে ছয়টি ককটেলসহ আব্দুর রাউব, আরিফুল ও হোসেন আলী নামে জামায়াতের তিন জনকে আটক করা হয়। আটক নেতাকর্মীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলাও দায়ের করা হয়েছে।