নওগাঁর সাপাহারে সড়ক দুর্ঘটনায় মধ্য বয়সের দুইজন নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ নভেম্বর) দুপুর ৩টায় সাপাহার-পোরশা রাস্তার তাজপুর এলাকায় দুর্ঘনাটি ঘটে। নিহতরা হলেন- উপজেলার ভাগপারুল গ্রামের হাজের উদ্দীনের স্ত্রী মমতাজ বেগম ও তার ছোট ভাই আনারুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, তারা দুজন তাদের এক নিকটতম অসুস্থ আত্মীয়কে দেখার জন্য অটোবাইক-চার্জারভ্যানে করে যাচ্ছিল। এসময় ভ্যানটি ঘটনাস্থলে পৌঁছালে ইঞ্জিন চালিত গরুবোঝাই একটি ভটভটির সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এসময় ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় ওই দুই নারী।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।’