দমকল বাহিনী সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শটসার্কিট থেকে সৈয়দপুরের বোতলাগাড়ি ইউনিয়নের পুলপাড়া এলাকার হামিদুল ইসলামের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সৈয়দপুর, উত্তরা ইপিজেড ও জলঢাকা দমকল বাহিনীর তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সৈয়দপুর দমকল বাহিনীর স্টেশন ইনচার্জ মাহমুদুল হাসান জানান, অগ্নিকাণ্ডে বেকারি কারখানার সম্পূর্ণ মালামাল পুড়ে যায়। ইজিবাইক চার্জের গ্যারেজটিতে ইজিবাইক ছিল না, তবে গ্যারেজটি সম্পূর্ণ পুড়ে গেছে। সেইসঙ্গে একটি বাড়ির মালামাল পুড়ে গেছে।
ওসি শাহাজান পাশা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একটি বেকারির সম্পূর্ণ মালামাল ও একটি ইজিবাইক গ্যারেজ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’