গ্রেফতারকৃতরা হলেন টাঙ্গাইল শহরের থানাপাড়ার শহিদুল ইসলাম স্বাধীনের ছেলে শাহেদ (৩৮), একই এলাকার আফজাল হোসেনের ছেলে সম্রাট (৩০), দুলু শেখের ছেলে জাহাঙ্গীর (২৫), আকুরটাকুর পশ্চিমপাড়ার মফিজের ছেলে কালু মিয়া (৩০), বেপারিপাড়ার স্বপনের ছেলে রানা (২৯) এবং দিঘুলিয়ার মীর বাবুল মিয়ার ছেলে মীর আক্তার হোসেন (৩১)।
ওসি সায়েদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃহস্পতিবার গভীর রাতে শান্তিকুঞ্জ মোড় এলাকায় ১৪-১৫ সদস্যের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ছয়জনকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি সদস্যরা পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।’