তিনি বাংলা ট্রিবিউনকে জানান, প্রথমেই দীপংকর তালুকদারের পক্ষ থেকে ভোটার তালিকার সিডি সংগ্রহ করেছেন তার সমর্থকরা। এরপর বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষে প্রথম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জুঁই চাকমা। এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন শান্তি চাকমা ও সচিব চাকমা। এছাড়া মো. জসিম উদ্দিন নামে এক প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
শান্তি দেব চাকমা ও সচিব চাকমা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেও মূলত তারা প্রসীত খীসা নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডোমোক্রেটিক ফ্রন্টের ( ইউপিডিএফ) সংগঠক।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাবতীয় কাজ ইতোমধ্যে শেষ করেছে জেলা নির্বাচন অফিস। নির্বাচনে ২০৩ জন প্রিজাইডিং অফিসার, ৮৯৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং এক হাজার ৭৮৬ জন পোলিং অফিসার কাজ করবেন। ইতোমধ্যে বিভিন্ন দফতর থেকে কর্মকর্তাদের চূড়ান্ত নামের তালিকা নির্বাচন অফিসে জমা হয়েছে।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ২০ বা ২১ ডিসেম্বর তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।