একরামুল করিম চৌধুরী বলেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাদের ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে দলীয় নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। আমরা আচরণবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করে যাবো। কেউ নাশকতা বা অন্য কোনোভাবে ভোট বানচালের ষড়যন্ত্র করলে তাদের প্রতিহত করার বিষয়েও আমরা সচেষ্ট রয়েছি।’
এ সময় কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান, আওয়ামী লীগ নেতা এ কে এম ডা. জাফর উল্যাহ, আলাবক্স টিটু ও কামাল উদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।