নওগাঁয় আবৃত্তি পরিষদের ৩১ বছর পূর্তি উৎসব পালিত

১২২২২২২

জাতীয় ও আবৃত্তি পরিষদের পতাকা উত্তোলন, বেলুন উড়ানো ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে নওগাঁয় আবৃত্তি পরিষদের ৩১ বছর পূর্তি উৎসব পালিত হয়েছে।

শুক্রবার (২৩ নভেম্বর) সকালে শহরের পুরাতন কালেকটরেট চত্বরে এই উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় জাতীয় পতাকা উত্তোলন করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশিদুল হক ও আবৃত্তি পরিষদের পতাকা উত্তোলন করেন পরিষদের সভাপতি ডা. ময়নুল হক দুলদুল।

এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।