ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ আটক ১

অস্ত্রসহ আটক আসাদুজ্জামান বিপ্লবঝিনাইদহের কালীগঞ্জের বলিদাপাড়া এলাকা থেকে আসাদুজ্জামান বিপ্লব (২৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বিপ্লব যশোর জেলার মাটিপুকুরিয়া গ্রামের আবদুল জব্বারের ছেলে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার (২২ নভেম্বর) দিনগত রাতে কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া সার গোডাউনের পেছনে চেকপোস্ট বসায় গোয়েন্দা পুলিশ। এ সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেলের গতিরোধ করে আসাদুজ্জামান বিপ্লবকে আটক করা হয়। পরে তার হাতে থাকা ব্যাগের ভেতর থেকে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সে যশোর থেকে কালীগঞ্জ রেলস্টেশনের দিকে যাচ্ছিল। বিপ্লব এলাকায় অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত ছিল।

এছাড়া জেলা পুলিশের বিশেষ অভিযানে ৪৪ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।