নিহত নুরজাহান নটাপাড়া গ্রামের মৃত বেলায়েত শেখের স্ত্রী।
ওসি এ কে এম আজমল হুদা জানান, নিহত নুরজাহানের বড় ছেলে আবু বক্কর সিদ্দিক দীর্ঘদিন ধরে সপরিবারে আমেরিকা প্রবাসী। তিনি ছোট ছেলে বারেক শেখের সঙ্গে গ্রামে থাকতেন। গলা কেটে বৃদ্ধাকে হত্যা করা হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে পুলিশ। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।হত্যার প্রকৃত কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশ।