নিহতরা হচ্ছে, মানিকগঞ্জের সোহেল রানার স্ত্রী ঝুমা খাতুন (২২) ও তার পাঁচ বছরের ছেলে আব্দুল্লাহ এবং মাহেলা খাতুন (৫৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে মানিকগঞ্জের শিবালয় এলাকা থেকে সোহেল, তার স্ত্রী ও তিন বছরের ছেলেকে নিয়ে মোটরসাইকেলে চড়ে আশুলিয়ার নবীনগরের উদ্দেশে রওনা দেয়। পরে দুপুর ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট এলাকার কোহিনুর স্পিনিং মিলের সামনে এসে পৌঁছালে পেছন দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এসময় মোটরসাইকেল থেকে পড়ে মা ঝুমা খাতুন (২২) ও তিন বছরের ছেলে আব্দুল্লাহ ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় বাবা সোহেলও গুরুতর আহত হয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
অন্যদিকে সাভারের মজিদপুর এলাকায় ইতিহাস পরিবহনের বাসচাপায় মাহেলা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এঘটনায় স্থানীয়রা ধাওয়া দিয়ে বাসটি আটক করলেও এর চালক পালিয়ে যায়। নিহতের বাড়ি সাভারের মজিদপুর এলাকায়।
ওসি রিজাউল হক দিপু বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।