নওগাঁর সীমান্ত এলাকা থেকে ১ ছাত্রকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নওগাঁনওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে জাকিরুল ইসলাম নামে এক এইচএসসি পরিক্ষার্থীকে ধরে নিয়ে গেছে বিএসএফ। জাকিরুল ইসলাম উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের আতাউর রহমানের ছেলে । সে সাপাহার আল হেলাল ইসলামি একাডেমির এইচএসসি পরিক্ষার্থী।

বিএসএফের বরাত দিয়ে আদাতলা বিওপির কম্পানি কমান্ডার নায়েক সুবেদার জাহাঙ্গীর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে জাকিরুল ঔষধ কেনার কথা বলে ভারতীয় সীমান্তের ২৪৪ নম্বর ফিলার এলাকা দিয়ে অভ্যন্তরে একটি গ্রামে ঢুকে পড়ে। এ সময় অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে আটক করে বিএসএফ।’

তিনি আরও বলেন, ‘জাকিরুলকে ফেরাতে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে এখনও কোনও সাড়া মেলেনি।’