তারা হলো, মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সাহেব রামপুর গ্রামের মিন্টু সর্দার (২০), কড়কীর চর গ্রামের আজিজুল ইসলাম সিকদার (২৬) , বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার টাউন নোয়াপাড়া গ্রামের আরমান শেখ (৩২), পটুয়াখালী জেলার বাউফল উপজেলার আদাবাড়িয়া গ্রামের নিজাম (৩৫)।
কলাপাড়া থানা পুলিশের উপ-পরিদর্শক বিপ্লব চন্দ্র মিস্ত্রি জানান, অভিযুক্তরা সাকুরা পরিবহনে আমতলী থেকে কলাপাড়ায় এসে রাজপাড়া নামক গ্রামে ধানক্ষেতে অবস্থান নেয়। এ সময় স্থানীয় লোকজনরা তাদের সন্দেহ করে। একপর্যায়ে তাদের কথাবার্তায় অসংলগ্নতা মনে হলে গ্রামবাসী তাদের আটক করে গণপিটুনি দেয় এবং পুলিশে সোপর্দ করে।