শনিবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে পুটখালী গ্রামের একটি আমবাগান থেকে তাদের আটক করে বিজিবি। আটককৃতদের বাড়ি খুলনা, ফরিদপুর ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।
২১ বিজিবির পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার আবুল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদে জানতে পারি বাংলাদেশ থেকে বেশ কিছু নারী, পুরুষ ও শিশু অবৈধভাবে ভারতে প্রবেশ করবে। এ সংবাদের ভিত্তিতে সুবেদার আবুল হোসেন ফোর্স নিয়ে পুটখালী গ্রামের ওই আমবাগানে অভিযান চালিয়ে পাঁচজন পুরুষ, দুইজন নারী ও চার শিশুকে আটক করে।’
আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।