বর্তমান এমপিরাই আ.লীগের মনোনয়ন পেলেন সুনামগঞ্জের ৪টি আসনে

সুনামগঞ্জসুনামগঞ্জের চারটি সংসদীয় আসনে বর্তমান সংসদ সদস্যরাই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন। রবিবার (২৫ নভেম্বর) বেলা ২টার দিকে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় থেকে তারা  দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত দলীয় মনোনয়ন পত্রের চিঠি পান।

সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-জামালগঞ্জ-তাহিরপুর) আসনে বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন,সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বর্তমান সংসদ সদস্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ড. জয়া সেনগুপ্তা, সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর- দক্ষিণ সুনামগঞ্জ) আসনে বর্তমান সংসদ সদস্য ও অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান ও  সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক মনোনয়ন পেয়ছেন।

দলীয় মনোনয় পাওয়ার পরই প্রার্থীদের নিজ নিজ এলাকায় তাদের কর্মী সমর্থকরা আনন্দ উল্লাসে মেতে ওঠেছেন।