মাদারীপুরে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২

মাদারীপুরে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদেমাদারীপুরের রাজৈর উপজেলায় চারাগাছ বোঝাই একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (২৬ নভেম্বর) ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, ফেনীর দাগনভূঁইয়ার মোহাম্মদ আলী (৩৫), পিরোজপুরের নেসারাবাদ এলাকার খোকন বেপারী (৩৪) এবং আহতরা হলেন, পিরোজপুরের নেসারাবাদ এলাকার আব্দুল মালেক (৫৫) এবং ফেনীর দাগনভূঁইয়া এলাকার হৃদয় (২২)।

রাজৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার গোলক চন্দ্র বাড়ৈ জানান, সোমবার ভোরে বরিশাল থেকে গাছের চারাবোঝাই একটি পিকআপ মুন্সিগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। পিকআপটি ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি বাম পাশের একটি খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে দুইজন নিহত হন, গুরুতর আহত অপর দুইজনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি জিয়াউল মোর্শেদ জানান, নিহতদের লাশ রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।