বাগেরহাটে আ.লীগের মনোনয়নপ্রাপ্তরা ফরম জমা দিয়েছেন

বাঁ থেকে- শেখ হেলাল উদ্দিন, শেখ সারহান নাসের তন্ময়, হাবিবুন নাহার তালুকদার, ডা. মোজ্জাম্মেল হোসেনআগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দিয়েছেন। মঙ্গলবার (২৭ নভেম্বর)বিকাল সাড়ে ৩টায় বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে তারা এই মনোনয়ন ফরম জমা দেন।

মনোনয়ন ফরম জমা দেওয়া প্রার্থীরা হলেন– বাগেরহাট-১ শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ শেখ সারহান নাসের তন্ময়, বাগেরহাট-৩ হাবিবুন নাহার তালুকদার, বাগেরহাট-৪ ডা. মোজ্জাম্মেল হোসেন ।

মনোনয়ন ফরম দাখিলের সময় আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।