আদালতের সেরেস্তাদার ইসমাইল হোসেন ও জেলা কারা তত্ত্বাবধায়ক আল মামুন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার সকালে আদালতে হাজিরা দিয়ে এম বেলাল হোসেন উল্লাপাড়া থানা পুলিশের দায়ের করা দুটি বিস্ফোরক মামলায় (মামলা নং-এসটি-৪৮/২০১৮ ও এসটি-৪৯/২০১৮) আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জানান। বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।