এ সময় শহরের প্রধান সড়কসহ জামালপুর-ময়মনসিংহ ও জামালপুর-টাঙ্গাইল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভ ও মানববন্ধনে বক্তারা জামালপুর-৫ (সদর) আসনে জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এবং সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরাকে দেওয়া মনোনয়নের চিঠি বাতিল করে রেজাউল করিম রেজনুকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
রেজনুকে মনোনয়ন না দেওয়া হলে আগামীতে সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দেন তার সমর্থকরা। ঘণ্টাব্যাপী সড়ক অবরোধের পর পুলিশ গিয়ে রেজনু সমর্থকদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।