উপ-উপাচার্য উপস্থিত খেলোয়াড়দের উদ্দেশে বলেন, ‘তোমরা শুধু বিশ্ববিদ্যালয়ের নয়, দেশের সম্মানকেও সমুজ্জ্বল করেছ। তোমাদের অর্জন আমাদেরকে আনন্দে বিহ্বল করে তুলেছে। তোমরা স্ব স্ব বিভাগ এবং একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ও দেশের সম্পদ।’
শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর ড. মো. সেলিম তোহা উপস্থিত খেলোয়াড়দের উদ্দেশে বলেন, ‘তোমরা এই বিশ্ববিদ্যালয়কে অনেক দিয়েছ। আমরা তোমাদের প্রতি কৃতজ্ঞ।’ খেলোয়াড়দের অর্জনের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংবর্ধনা অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. মো. রেজওয়ানুল ইসলামের সভাপতিত্বে এতে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আবদুল লতিফ, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল, বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অন্যতম সদস্য ফাহিমা খাতুন এবং চ্যাম্পিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় বাস্কেটবল দলের অধিনায়ক সিদরাতুল মোনতাহা সঙ্গীত ও ফুটবল দলের খেলোয়াড় মোহায়মেনুল ইসলাম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে খেলোয়াড়দের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শাহিনুর রহমান এ বছর অনুষ্ঠিত টি-২০ এশিয়া কাপ ক্রিকেটে অনবদ্য ক্রীড়াশৈলী প্রদর্শনের জন্য জাতীয় নারী ক্রিকেট দলের অন্যতম সদস্য ফাহিমা খাতুনকে বিশেষ পুরস্কার প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– কলা অনুষদের ডিন প্রফেসর ড. নেছার উদ্দিন আহমদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নাসিম বানু, আইন ও শরিয়াহ অনুষদের ডিন ও আইন প্রশাসক প্রফেসর ড. রেবা মণ্ডল, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মহা. আনোয়ারুল হক, বিভিন্ন বিভাগের সভাপতি, প্রক্টর প্রফেসর ড. মো. মাহবুবর রহমান, শারীরিক শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। সংবর্ধনা অনুষ্ঠানটি পরিচালনা করেন শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মাবিলা রহমান।