শেরপুর সদর আসনে আওয়ামী লীগের মনোনয়ন পরিবর্তনের দাবিতে অবরোধ কর্মসূচি পালনশেরপুর-১ (সদর) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পাওয়ায় আওয়ামী লীগ নেতা ও সদর উপজেলার চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানুর সমর্থকরা সড়ক অবরোধ করে কাফনের কাপড় পরে প্রতীকী অনশন করেছেন। মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুরে শহরের প্রধান সড়ক খরমপুর খাদ্য গুদাম মোড়স্থ আওয়ামী লীগের দ্বিতীয় কার্যালয়ের সামনে এ অবরোধ ও অনশন কর্মসূচি পালন করা হয়।
নৌকার মনোনয়ন বদলের দাবিতে ছানুয়ার হোসেন ছানুর সমর্থকরা রাস্তার উপর শুয়ে বেলা ২ টা থেকে ৩ টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন।
জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিকের কুশপুত্তলিকা দাহ করা হয়সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নৌকা প্রতীক প্রত্যাশী ছানুর সমর্থক, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনশন ও অবরোধ শেষে নৌকার মনোনীত প্রার্থী চারবারের এমপি ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিকের কুশপুত্তলিকা দাহ করা হয়। পরে নৌকা প্রত্যাশী ছানুয়ার হোসেন ছানু বক্তব্য দেন।