বরংগাইল হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. আমির হোসেন জানান, পাটুরিয়াগামী একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক ওমর আলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবালয় উপজেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ তার লাশ উদ্ধার করে বরংগাইল পুলিশ ফাঁড়িতে রেখেছে। দ্রতগামী প্রাইভেটকারটি আটক করলেও তার চালককে আটক করতে পারেনি পুলিশ।