এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার গোপীনাথ কাঞ্জিলাল বাংলা ট্রিবিউনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানার দক্ষিণ যোগানিয়া গ্রামের ওমর শেখের বাড়িতে অভিযান চালিয়ে প্যাকেটে মোড়ানো ৫ হাজার ৩০০ পিস ইয়াবা ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক কারবারি ওমর শেখ বাড়িতে ছিলেন না। তার জামাই সোহাগ (৩২) ও মেয়ে তাসলিমাকে আটক করা হয়েছে।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।