বান্দরবা‌নের রোয়াংছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১২৩৪

বান্দরবানের রোয়াংছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাচিংনু মারমা (২০) নামের একজন নিহত হ‌য়ে‌ছেন। নিহত ব্যক্তির বাড়ি সদ‌রের রাজ‌বিলা ইউনিয়‌নের বাঘমারার স্নো সেপ্রু পাড়ায়। এসময় একই এলাকার উসিংহাই মারমা (২৩) নামের একজন আহত হয়েছেন।রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (৩০ ন‌ভেম্বর) ভোর রা‌তে বাঘমারার শামুক ঝি‌রি এলাকায় এ ঘটনা ঘ‌টে।

পুলিশ ও নোয়াপতং ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান উবাপ্রু মারমা বলেন, ‘রোয়াংছড়ি তুলাছড়ি পাড়ায় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ নাইন্দাসামি থের এর শেষক্রিয়া অনুষ্ঠান থেকে ভোররা‌তের দিকে বাগমারা সোনা সেপ্রু পাড়ায় ফেরার পথে রোয়াংছড়ির শামুক ঝিরি এলাকায় মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় তিন জনের মধ্যে সাচিংনু মারমা (২০) ঘটনাস্থলেই নিহত হন। এসময় উসিংহাই মারমা (২৩) গুরুত্বর আহত হন। ত‌বে অপর যাত্রী মংসিংহাই মারমাকে অক্ষত অবস্থা উদ্ধার করা হয়েছে।’
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, ‘ভোর রা‌তে রোয়াংছ‌ড়ির শামুক ঝিরি এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে থানা থেকে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে।’