শুক্রবার (৩০ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।
মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। ’
তিনি বলেন, ‘নির্বাচনের সময় পুলিশ নাশকতাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে, এটাই প্রত্যাশিত। আর সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালালেই বিএনপির জ্বালা হয়। যেকোনও সন্ত্রাসীকে ধরলেই তারা তার পক্ষে সাফাই শুরু করে। পক্ষ নিয়ে বিএনপি প্রমাণ করেছে, আসলেই তারা সন্ত্রাসী দল।’
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লবসহ দলীয় নেতাকর্মীরা।