এ সময় তিনি বলেন, ‘দেশ-বিদেশে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিলেও শিষ্টাচার শিক্ষা আমি পরিবারের কাছ থেকে পেয়েছি। তাই আমি বড়দের সম্মান করি এবং ছোটদের ভালোবাসি।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রতিটি কর্মীর কাজ সাধারণ ভোটারদের কাছে গিয়ে দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে ভোট প্রার্থনা করা। তা না হলে বিরোধীরা তাদের উল্টো-পাল্টা বোঝাবে।’
জেলা কৃষক লীগের সভাপতি আবুল হাসেম শিপনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন– জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক পৌর মেয়র খান হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা ফরিদা আক্তার লুচি, নকিব নজিবুল হক নজু, ফিরোজুল ইসলাম, আহাদ উদ্দিন হায়দার, জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিন, সভাপতি অ্যাডভোকেট সীতা রানী দেবনাথ, তাঁতিলীগের আহ্বায়ক আ. বাকী তালুকদার, ইবনে মিজান হিরু প্রমুখ।
মতবিনিময় সভায় কৃষকলীগের বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।