জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য জেলা আওয়ামী লীগ সভাপতি আতিউর রহমান আতিকের সভাপতিত্বে শনিবার জেলা আওয়ামী লীগের চকবাজার দলীয় কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করার জন্য ১৩ সদস্যের একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়। এ ছাড়াও তিনটি আসনেই আসনভিত্তিক একটি করে স্টিয়ারিং কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট উপজেলা আওয়ামী লীগ নেতারা দলীয় প্রার্থীদের সঙ্গে সমন্বয় করে আসনভিত্তিক স্টিয়ারিং কমিটি গঠন করবেন। আসনভিত্তিক স্টিয়ারিং কমিটিতে জেলা আওয়ামী লীগের একজন করে সহসভাপতি এবং যুগ্ম সম্পাদক সদস্য হিসেবে থাকবেন।
জেলা আওয়ামী লীগের এ সভায় আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, শেরপুর-৩ আসনের দলীয় প্রার্থী প্রকৌশলী এ কে এম ফজলুল হক চাঁন, রফিকুল ইসলাম চেয়ারম্যান, কৃষিবিদ বদিবদিউজ্জামান বাদশাসহ অন্যান্য নেতারা। বক্তারা সকলেই নিজেদের মধ্যেকার সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। সভায় জেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির ৫৭ জন সদস্য উপস্থিত ছিলেন ।