ওসি এমদাদুল হক শেখ জানান, নাশকতা পরিকল্পনার জন্য বেশ কয়েকজন শিবির নেতাকর্মী বিষয়খালী এলাকায় অবস্থান করছিল। এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। অন্যারা পালিয়ে গেলেও আব্দুল আলিম ও নাজমুল ইসলাম নামে দুই শিবির কর্মীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১৫ টি হাত বোমা ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয় ।