এমপি হাওয়ায় সরকারি সুযোগ-সুবিধা ব্যবহারের অভিযোগ অস্বীকার করে পংকজ নাথ বলেন, ‘হিজলা এবং মেহেন্দীগঞ্জে সরকারি ক্ষমতা ও সুযোগ-সুবিধা ব্যবহার করার মতো কোনও সুযোগ নেই। ওই আসনে আওয়ামী লীগের ৮ জন মনোনয়নপ্রত্যাশী ছিলেন। দলীয় প্রধান আমাকে মনোনয়ন দেওয়ায় অন্য প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে আমার পক্ষে কাজ করছেন।’
সংবাদ সম্মেলনে মেহেন্দীগঞ্জ পৌর মেয়র কামাল উদ্দিন খান, উপজেলা চেয়ারম্যান মনসুর আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৯ নভেম্বর বরিশালে বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি’র প্রার্থী মেজবাউদ্দিন ফরহাদ আওয়ামী লীগ প্রার্থী পংকজ নাথের বিরুদ্ধে তার নেতাকর্মীদের ওপর হামলা-হুমকির অভিযোগ করেন। এছাড়া সরকারি সুযোগ-সুবিধা ব্যবহারসহ তার প্রচারে বাধা দেওয়ার অভিযোগও করা হয়।