ময়মনসিংহের ১১টি আসনে ৩৫ প্রার্থীর মনোনয়ন বাতিল





ময়মনসিংহময়মনসিংহের ১১টি সংসদীয় আসনে দাখিল হওয়া ১১৬টি মনোনয়নপত্রের মধ্যে ৩৫ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। রবিবার (২ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস।



রিটার্নিং কর্মকর্তা জানান, তথ্যে গড়মিল, কাগজপত্র ঘাটতি ও ঋণ খেলাপীর জন্য মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে পরবর্তী তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনে বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হচ্ছেন, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন।
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে আবুল বাশার আকন্দ (বিএনপি), এমদাদুল হক (জাতীয় পার্টি) আবু বকর সিদ্দিক (স্বতন্ত্র)।
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির তায়েবুর রহমান এবং আওয়ামী লীগের বিদ্রোহী ৯ জন প্রার্থী, এরা হচ্ছেন- মোর্শেদুল আলম, ডা. মতিউর রহমান, নাজনীন আলম, আলী আহমেদ খান পাঠান সেলভি, অধ্যক্ষ আব্দুর রফিক, ড. সামিউল আলম লিটন, গোলাম মোস্তফা ভিপি বাবুল, আব্দুল মতিন, শরীফ হাসান অনু।
ময়মনসিংহ-৪ (সদর) আসনে কামরুল ইসলাম মো. ওয়ালিদ (বিএনপি), অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন (বিএনপি) এবং আবু সাইদ মহিউদ্দিন (মুসলীম লীগ)।
ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে জহিরুল ইসলাম (স্বতন্ত্র), সোহেল মিয়া (কৃষক শ্রমিক জনতা লীগ) ও আমজাদ হোসেন (খেলাফত মজলিস)।
ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে জেএসডির চৌধুরী মোহাম্মদ ইশহাক।
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে জয়নাল আবেদীন (বিএনপি), আব্দুর রাজ্জাক খান (স্বতন্ত্র)।
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে রুহুল আমিন মাস্টার (বিএনপি), এমএ বাশার (এলডিপি), হাবিবুল্লাহ (ইসলামী আন্দোলন) ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহমুদ হাসান সুমন। 
ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদির ও সাইফুল্লাহ, কৃষক শ্রমিক জনতা লীগের আলমগীর কবির।
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনোয়ার বুলবুল, জাতীয় পার্টির হাবিবুল্লাহ বেলালী ও মজিবুর রহমান।
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে এলডিপির আশরাফুল হক জর্জ ও ইসলামী আন্দোলনের আমান উল্লাহ সরকার।