সিরাজগঞ্জে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

সমাবেশে অংশগ্রহণকারী জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসার ইমাম ও মুয়াজ্জিনরাজেলা পুলিশের উদ্যোগে সিরাজগঞ্জে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দিনভর সিরাজগঞ্জ পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত সমাবেশে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসার ইমাম ও মুয়াজ্জিনরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার টুটুল চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন– জেলা প্রশাসক কামরুল নাহার সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. বজলুল করিম, সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আবদুর রউফ মুক্তা, মুক্তিযোদ্ধা ও সংগঠক গাজী শফিকুল ইসলাম, কমিউনিটি পুলিশিং কমিটির জেলা সমন্বয়ক আইনজীবী বিমল কুমার দাস, রেলওয়ে কওমি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, ইসলামী চিন্তাবিদ উল্লাপাড়ার ড. আবদুল মোমিন সিরাজী, তাড়াশ মার্কাস মসজিদের ইমাম মাওলানা আনিছুর রহমান, সিরাজগঞ্জ পৌরসভা মসজিদের ইমাম আবু বক্কার সিদ্দিক ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহিদ আলম।