লক্ষ্মীপুর-৩ আসনে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেলেন শাহজাহান কামাল

এ কে এম শাহজাহান কামাল

লক্ষ্মীপুর-৩ (সদর) আসন থেকে নির্বাচন করার জন্য বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামালকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। শুক্রবার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে শাহজাহান কামালের হাতে চূড়ান্ত মনোনয়নের চিঠি হস্তান্তর করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  

মনোনয়ন নিশ্চিতের চিঠি

এ ব্যাপারে পরিবহন ও পর্যটনমন্ত্রী শাহজাহান কামাল বলেন, ‘ইনশাল্লাহ শেখ হাসিনাকে এই আসন উপহার দেওয়া হবে।’ এছাড়াও  দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।