শনিবার (৮ ডিসেম্বর) দুপুরে শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ায় দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপির বাইরে অন্য কাউকে কুড়িগ্রাম-২ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হলে তা মেনে নেবেন না নেতাকর্মীরা।
এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক (দফতর) আশরাফুল হক রুবেল, ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ও জেলা যুবদল সভাপতি রায়হান কবীর প্রমুখ।