ঝিনাইদহে হাতবোমাসহ শিবিরের সেক্রেটারি আটক

আটক শিবির নেতাঝিনাইদহ শহরের ডায়াবেটিস হাসপাতাল এলাকা থেকে ৫টি হাতবোমাসহ সদর উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ফরিদ হোসেনকে (২৬) আটক করেছে পুলিশ। রবিবার (৯ ডিসেম্বর) সকালে তাকে আটক করা হয়। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক ফরিদ হোসেন সদর উপজেলার হরিপুর গ্রামের সাবদার হোসেনের ছেলে।

ওসি এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সদর উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ফরিদ হোসেন বোমা নিয়ে ডায়াবেটিস হাসপাতাল এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।