আটক মাহমুদুল হক গাজীপুর সদর থানার কালেরভিটা গ্রামের ফজলুর হকের ছেলে।
বিজিবি জানায়,গোপন সূত্রে জানা যায়, বাংলাদেশি একজন পাসপোর্ট যাত্রী বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ভারত থেকে পাচার করে এনে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এলাকায় অবস্থান করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের ল্যান্স নায়েক আব্দুর রহমান,নজরুল ইসলাম ও সিদ্দিকুর রহমান ওই পাসপোর্ট যাত্রী মাহমুদুল হককে আটক করে। পরে ক্যাম্পে নিয়ে তার ব্যাগ তল্লাশি করে ২০ হাজার ২০০ আমেরিকান ডলার,৭ হাজার ৫০০ ভারতীয় রূপি ও বাংলাদেশি ১৮ হাজার টাকা পাওয়া যায়।
আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।