শনিবার (১৫ ডিসেম্বর) সকালে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।
ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজুর রহমান বলেন, বিমানবন্দরের কাস্টমসের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫২টি স্বর্ণের বার জব্দ করেছে। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা।
তিনি আরও জানান, শনিবার সকালে দুবাই থেকে আসা ঢাকাগামী বিজি-২৪৮ ফ্লাইটের একটি সিটের নিচে থাকা ব্যাগ থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। এ ঘটনায় তিন যাত্রীকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।