‘সম্প্রীতি বাংলাদেশ’ -এর আহ্বায়ক পীযুষ বন্দোপাধ্যায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, সাবেক এমপি ডা. মুরাদ হাসান।
নির্মাতা ও সংস্কৃতি কর্মী সাইফ উদ্দিন আহম্মেদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা।
সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা এমএ লতিফ প্রমুখ।