শনিবার (১৫ ডিসেম্বর) দুপুরে শহরের পৌর এলাকার একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়। আটক বাবর উপজেলার মিঠাখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক। মোংলা থানার এসআই আকরাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ঐক্যফ্রন্ট প্রার্থী জামায়াত নেতার নির্বাচনি পোস্টার লাগানোর অপরাধে বাবরকে শহরের একটি চায়ের দোকান থেকে আটক করা হয়েছে।
ঐক্যফ্রন্ট প্রার্থী জামায়াত নেতা মাওলানা ওয়াদুদ বলেন, আমাদের নেতাকর্মীকে আটক করে পুলিশ ভীতি সৃষ্টি করছে। এতে নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে বলেও দাবি করেন তিনি।