হবিগঞ্জে ট্রাক উল্টে নিহত ১





হবিগঞ্জহবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সড়কের কলিমনগরে ট্রাক উল্টে শাহেদ আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। বুধবার (১৯ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শহিদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

নিহত শাহেদ শায়েস্তাগঞ্জ উপজেলার পশ্চিম চরহামুয়া গ্রামের সুন্দর আলীর ছেলে।

ওসি জানান, বুধবার সকালে শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জগামী একটি ট্রাক কলিমনগর এলাকায় পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ৫ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সাইফুর রহমান সোহাগ শাহেদ আলীকে মৃত ঘোষণা করেন।