গ্রেফতারকৃতরা হলেন, জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মাসুদ রানা, জামায়াতকর্মী আলহাজ উদ্দিন, রুহুল আমীন, শাহীন আলম, আলমগীর হোসেন, আলতাফ হোসেন, রাসেল রানা ও রাহুল ইসলাম।
ওসি গোলাম মোস্তফা বলেন, ‘উল্লাপাড়া উপজেলার বন্যাকান্দি গ্রামে জামায়াত-শিবিরের মিছিলে পুলিশ বাধা দেওয়ায় ককটেল হামলা চালায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বেশ কয়েক রাউন্ড টিয়ারগ্যাস ও ১২ রাউন্ড রাবার বুলেট ছোড়ে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ৫টি ককটেল বোমাসহ জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ ৮ কর্মীকে গ্রেফতার করা হয়।’
ওসি আরও বলেন, ‘এ ঘটনায় পুলিশের কেউ আহত হয়নি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আগে থেকেই উল্লাপাড়া থানায় নাশকতার মামলা রয়েছে। গ্রেফতারকৃত জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ’