বুধবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ডে গণসংযোগ করেন বিএনপির এই নেতা। স্টিলমিল বাজার থেকে গণসংযোগ শুরু করে পশ্চিম হোসেন আহমদ পাড়া, পূর্ব হোসেন আহমদ পাড়া, কাঠগড়, ধুমপাড়া, মুসলিমাবাদ, মাইজপাড়া, হাজীপাড়া এলাকায় তিনি নির্বাচনি প্রচারণা চালান। গণসংযোগকালে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ বলেন, ‘দিন দিন নির্বিচারে গ্রেফতার অভিযান বেড়েই চলেছে। গ্রেফতার থেকে সমর্থকরাও বাদ যাচ্ছে না। তাদের বাসাবাড়িতেও হামলা চালাচ্ছে। এই অবস্থা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে।’
গণসংযোগকালে তার সঙ্গে কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফাওয়াজ হোসেন শুভ, মহানগর বিএনপির সহ-সভাপতি মো. মিয়া ভোলা, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিকসহ অনেকে উপস্থিত ছিলেন।