সংবাদ বিজ্ঞপ্তিতে মোহাম্মদ নোমান জানান, নিজ দল জাতীয় পার্টির অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, লক্ষ্য নির্ধারণে অনিশ্চয়তা, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয় ও সিদ্ধান্তহীনতার কারণে তিনি নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। পাশাপাশি মহাজোটের স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার না করে নির্বাচনে বহাল থাকাও নিজের সরে দাঁড়ানোর কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
এ ব্যাপারে কথা বলতে মোহাম্মদ নোমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সফল হওয়া যায়নি। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এখন লক্ষ্মীপুর-২ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতায় রইলেন ঐক্যফন্টের প্রার্থী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া ধানের শীষ প্রতীক ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আপেল প্রতীকের শহিদুল ইসলাম পাপুল।