আটককৃতরা হলেন কাদের (৫০), মুজিবর (৪০) ও রেজাউল (৩৫)। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে খুলনা সিটি করপোরেশন মেয়র তালুকদার আব্দুল খালেক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উজলকুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আহাদ শেখ জানান, সোনাতুনিয়া বাসস্টান্ডে উজলকুড় ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের কার্যালয়টি বর্তমানে আওয়ামী লীগের নির্বাচনি অফিস হিসেবে ব্যবহার হচ্ছিল। প্রতিদিনের মতো রাতে নেতাকর্মীরা অফিসটি বন্ধ করে বাড়িতে যায়। রাত ১২টার সময় দুর্বৃত্তরা অফিসটিতে অগ্নিসংযোগ করে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে মোংলা থেকে ফায়ার সার্ভিস ও রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে আসে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, ‘বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা আওয়ামী লীগের একটি নির্বাচনি কার্যালয়ে আগুন দেয়। পুলিশ অভিযান চালিয়ে আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার সন্দেহে ওই এলাকা থেকে তিনজনকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’