ধামরাইয়ে হাত বাঁধা অবস্থায় লাশ উদ্ধার

সাভার

সাভারের ধামরাইয়ে আবুল বাশার (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জয়পুরা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে নিহতের লাশ হাত বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।

জানা যায়, নিহতের গ্রামের বাড়ি ফরিদপুর এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকলে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে হাত বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে এ বিষয়ে ধামরাই থানায় অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যার পর লাশটি এখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।’

এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান।