বৃহস্পতিবার নগরীর কাউনিয়ার নিজ বাসায় সংবাদ সম্মেলনে সরোয়ার এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, ‘আমরা আশা করেছিলাম নির্বাচন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক হবে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে দিনরাত সাঁড়াশি অভিযান চালাচ্ছে তাতে করে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। বিএনপিসহ ২০দলীয় জোটের বিভিন্ন নেতাদের গ্রেফতার করা হচ্ছে। এমনকি লিফলেট বিতরণকালে মহিলা দলের নেতাকর্মীরাও গ্রেফতারের হাত থেকে রক্ষা পাচ্ছেন না। কোনও প্রচার-প্রচারণা চালানো যাচ্ছে না। নির্বাচন যাতে স্বচ্ছ না হয় সে জন্য এ গণগ্রেফতার চালানো হচ্ছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক সিটি মেয়র আহসান হাবিব কামাল, সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, মহানগর বিএনপির সহসভাপতি মনিরুজ্জামান ফারুক, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন প্রমুখ।