রিটার্নিং কর্মকর্তার কাছে ফেনীর নির্বাচনি পরিবেশ তুলে ধরলেন প্রার্থীরা

মতবিনিময় সভাএকাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ উপলক্ষে ফেনীর তিনটি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এ সময় তিনটি আসনের মোট ২৫ জন প্রার্থী ও তাদের সমর্থক রিটার্নিং কর্মকর্তার কাছে নির্বাচনি পরিবেশ সর্ম্পকে অবহিত করেন।
শনিবার (২২ ডিসেম্বর) দুপুরে ফেনী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তার মো. ওয়াহিজদুজ্জামানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার, বিজিবি ৪ ব্যাটালিয়নের অধিনায়ক শামীম ইফতেখার, র‌্যাব-৭ এর ফেনী কোম্পানি কমান্ডার সাফায়েত জামিল ফাহিমসহ জেলার ৬টি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশ পরিদর্শকেরা সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে রিটার্নিং কর্মকর্তা নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।